এক নজর

15/recent/ticker-posts

Advertisement

সফলতা সহজে ধরা দেয়না


সফলতা সহজে আসেনা


যখন আপনার ব্যাবসা নষ্ট হয়ে যায়, চাকরী চলে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, বন্ধুরা ছেড়ে চলে যায় কিন্তু আপনার মন যখন আপানার সাথে থাকে তাহলে আপনি হাজার বার ব্যার্থ হবার পরেও আবার নতুন করে সফলতার যাত্রা শুরু করতে পারবেন । 

আর যখন মন ভেঙ্গে যায়, তখন জীবন গড়াতো দুরের কথা আপনি সফলতার পরেও দাড়াতে পারবেন না । আপনি যদি বুঝতে চান তাহলে জানবেন যে, মানুষের মন সবসময় পরিপুর্নতা খোঁজে। যেখানে কোন দন্ধ থাকবেন না, যেখানে কোন অভাব থাকবেনা, যেখানে কোন প্রতারণা থাকবে না, কোন দুঃখ কষ্ট থাকবেনা। সবকিছুই যেন নিখুঁতভাবে চলতে পারে। তিক্ত বাস্তবতা হলো এটাই যে, পৃথিবীতে এমন কিছু খুঁজে পাওয়া কঠিন কারন এর কোন অস্তিত্যই নেই। এটা সম্ভব একমাত্র তখনই যখন আপনি পৃথিবীতে সবকিছুতেই হারবেন, তার বিনিময়ে পরকালে স্থান করবেন। 

বেলাল রাঃ উধাহরন নিয়ে নেই। তার কাছে ঐ সকল কিছুই ছিলোনা যার জন্য আমরা সকলেই আকাঙ্খিত হই। না  তিনি দেখতে সুন্দর ছিলেন, না তার সামাজিক মর্জাদা ছিলো, না তার কাছে পর্যাপ্ত ধন সম্পদ ছিলো । সে ছিলো একজন হাবসি গোলাম। এর পরেও সে তার ইমানের মাধ্যেমে আল্লাহর সাথে এতোটাই যুক্ত ছিলো যে, যেই জীবনের জন্য আমরা সকলেই লালায়িত সেই জীবন সে অর্জন করে গেছে এবং তার সুসসংবাদও সে গ্রহণ করেছে। মেরাজ থেকে ফিরে রাসুল্লাহ সাঃ যখন তাকে জিজ্ঞেস করলেন বেলাল তুমি কি এমন আমল কর যে, জান্নাতে আমি তোমার জুতার শব্দ শুনতে পেলাম। সে বলেছিলো ইয়া রাসুলুল্লাহ বিশেষ কিছু না তবে আমি অজু নষ্ট হয়ে গেলে সাথে সাথে অজু করি ও তার সাথে দুরাকাত সালাত আদায় করি।